Header Ads

Header ADS

প্রিয় বাঁশখালীবাসী, খোলা চিঠি বদরুল হক

প্রিয় বাঁশখালীবাসী,
আসসালামু আলাইকুম, গত ২৩-৩-২০১৪ ইং তারিখে উপজেলা পরিষদে আমরা তিন জন কে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন সে জন্যে আপনাদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাও কৃতজ্ঞতা, আপনাদের এ ঋন পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই, আছে শুধু আপনাদের প্রতি শ্রদ্ধা ও গভীর ভালোবাসা, আপনাদের দেয়া দায়িত্ত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা  করেছি,

গত ২৭/১১/১৮ ইং তারিখে জনাব জহিরুল ইসলাম চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় আমি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। দায়িত্ব পালনে যদি কেউ আচার আচরণে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবিনয় অনুরোধ করছি,পরিষদের দায়িত্ব পালনে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।  আমরা নির্বাচিত হওয়ার পর বাঁশখালীর সকল মানুষকে সমান গুরুত্ব দিয়েছি। এবার আমরা কেউ উপজেলা নির্বাচনে প্রার্থী না হলেও সব সময় আপনাদের পাশে থাকার যথাসাধ্য  চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আগামী কালকের নির্বাচনে যারাই নির্বাচিত হবেন তাদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও শুভেচছা। গত উপজেলা নির্বাচনে যারা দিন রাত কষ্ট করে, নির্যাতন সহ্য করে আমাদের কে নির্বাচিত করার জন্য ভুমিকা রেখেছি্লেন তাদের কে গভীর  শ্রদ্ধার সাথে আজকের এই সময়ে স্মরন করছি , এবং ধৈর্য্যধারন করে দ্বীনের কাজ চালিয়ে যাওয়ার আহবান জানাচ্ছি,।আল্লাহ রাব্বুল আলামীন কোরআনে বলেছেন (তোমরা হতাশ হয়োনা, চিন্তিত হয়োনা, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো)
আমার প্রিয় বাঁশখালীবাসী আগামী দিনে সুখে শান্তিতে থাকুক আল্লাহর দরবারে এই দোয়া করছি আমীন।

No comments

Powered by Blogger.