Header Ads

Header ADS

বাড়ি ফেরা হলো না সৌদির বাসচালক পেকুয়ার সিরাজের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়ার মোহাম্মদ সিরাজ (৫২) নিহত হয়েছেন। সৌদি আরবে বাস চালানোর সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
মোহাম্মদ সিরাজ পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার মৃত গোলাম ছোবাহানের একমাত্র ছেলে। তিনি ১২ বছর আগে সৌদি আরব যান। সেখানে তিনি বাসচালকের কাজ করতেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সৌদি আরব সময় দুপুর ১২টার দিকে ঘটনার দিন তিনি আবাহ এলাকায় বাস থামিয়ে যাত্রী নামাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
মো. সিরাজের স্ত্রী খালেদা বেগম জানান, তার স্বামী ২ দিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল। এ অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যুর খবর এসেছে।
এ ঘটনায় শিলখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments

Powered by Blogger.