হাতিরপুল বাজারে গুলি, সৌদি প্রবাসী আহত
রাজধানীর হাতিরপুল বাজারের সামনে দুষ্কৃতিকারীর গুলিতে এক সৌদি প্রবাসী আহত হয়েছেন। আহতের নাম আশিক মাহমুদ (২৫)। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে
আহত আশিক মাহমুদ জানান, সৌদি থেকে ছুটি নিয়ে তিনি ১৫ দিন আগে দেশে আসেন। বৃহস্পতিবার রাতে তিনি হাতিরপুল বাজারে যান। সেখানে কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেন তিনি। হঠাৎ তারা গুলি করা শুরু করে। তাদের এলোপাথারি গুলির একটি এসে আশিকের বাম হাতের কনুইয়ের নিচে লাগে। তিনি ওই অবস্থায় তার ভাইকে কল করেন তার মোবাইল থেকে। তার ভাই এসে তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যান।
আশিক মাহমুদের বাবার নাম আনোয়ার হোসেন। তিনি ৭০ সেন্ট্রাল রোড থাকেন।

No comments