Header Ads

Header ADS

চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ আটক-১


চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশের অভিযানে উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী নামক এলাকা থেকে লেগুনা গাড়ি তল্লাসি চালিয়ে চার রাউন্ড তাজা গুলি সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এয়াকুব নবীর ছেলে ওসমান গনি।
পুলিশ জানায়, চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই নাছির উদ্দীন ও এটিএসআই কাঞ্চনের নেতৃতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সড়কে যানবাহন তল্লাসিকালে লেগুনা গাড়ী থেকে গুলিসহ ওই যাত্রীকে আটক করা হয়।
চিরিংগা হাইওয়ে পুলিশের আইসি (ইনচার্জ) মো.নুরে আলম পলাশ বলেন, গুলিসহ আটককৃত ওসমান গণির বিরুদ্ধে গতকাল শুক্রবার চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments

Powered by Blogger.