Header Ads

Header ADS

কলাতলী থেকে অপহৃত যুবক উদ্ধার, অপহরণকারী আটক


কক্সবাজারের কলাতলীর একটি বাসা থেকে অপহৃত নির্মল চন্দ্র চাকমা (১৮) নামে এক যুবককে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় কলাতলীর একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া যুবক উখিয়া উপজেলার মাদারবনিয়া এলাকার উংকা তায়ন চাকমার ছেলে। আটককৃত অপহরণকারী হচ্ছে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার মৃত আবু মুসার ছেলে মো. শাকিল (২৩)।
পুলিশ জানায়, শনিবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে কক্সবাজার বেড়াতে আসে নির্মল। সন্ধ্যার দিকে কলাতলীর কটেজ জোন এলাকা থেকে তাকে অপহরন করা হয়। এরপর তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপন দাবী করে ফোন করে অপরণকারী।
অপহৃত নির্মলের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহৃত উদ্ধার ও অপরণকারীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, অপহৃত যুবকের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি

No comments

Powered by Blogger.