পেকুয়ায় টইটংয়ে উদযাপিত হয়েছে বর্ষ বরণ অনুষ্ঠান-১৪২৫ বঙ্গাব্দ রবিবার (১৫ এপ্রিল) ২০১৮ ইং
টইটং উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক জনাব রাশেদুল ইসলামের সভাপতিত্বে বর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুর মোহাম্মদ সাহেব, টইটং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সরওয়ার কামাল, টইটং ইউপি সকল সদস্য বৃন্দরা। তাছাড়া স্ব-স্ব ব্যবস্থাপনায় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ বাংলা নববর্ষ উদযাপনে উপলক্ষে বর্ষ বরণ অনুষ্ঠানে অংশগ্রণ করেছেন।
এসময় উৎসবমুখর পরিবেশে টইটং উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার সকাল ৯টায় দিকে টইটং উউচ্চ বিদ্যালয় চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে টইটংএর প্রধান প্রধান সড়ক হয়ে টইটং ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রদক্ষিন শেষে একই স্থানে এসে সমাপ্তি ঘোষনা করা হয়। পরে সকলে পান্তা ইলিশ খাবার আয়োজনে অংশ নেন। সে দিন বাংলা নববর্ষ উপলক্ষে টইটং উচ্চ বিদ্যালয়ের মাঠে সারাদিন ব্যাপী বৈশাখী মেলারও আয়োজন করা হয়ে ছিল।

No comments